শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : বাগেরহাট

বাগেরহাটে পর্নোগ্রাফি মামলায় কনস্টেবল কারাগারে


DhakaReport24.com || 2024-04-23 20:36:15
বাগেরহাটে পর্নোগ্রাফি মামলায় কনস্টেবল কারাগারে

বাগেরহাটে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় আলআমিন শেখ নামের এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২২ এপ্রিল) আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে রোববার (২১ এপ্রিল) বাগেরহাট আাদালতে পর্নোগ্রাফি মামলা করেন এক তরুণী। ওইদিনই বাগেরহাট পুলিশ লাইন থেকে তাকে গ্রেপ্তার করে বাগেরহাট মডেল থানা পুলিশ।

গ্রেপ্তার আল আমিন শেখ খুলনা জেলার তেরখাদা উপজেলার মোজাফফর শেখের ছেলে। তিনি বাগেরহাট সদর থানায় পুলিশ কনস্টেবল পদে কর্মরত আছেন।

মামলা সূত্রে জানা যায়, আদালতে মামলার বাদী ওই তরুণী পারিবারিক একটি মামলা ছিল। ওই মামলার সূত্রে পুলিশ কনস্টেবল আল আমিন শেখের সঙ্গে তরুণীর পরিচয় হয়। ওই মামলায় তরুণীর পক্ষে কাজ করার আশ্বাস দেয়।

সে সুযোগে তাকে বিয়ের প্রলোভন দেয় এবং একটি ভুয়া কাবিন নামায় স্বাক্ষর নেয়। পরে তারা দুজনে স্বামী-স্ত্রী হিসেবে বাগেরহাটের একটি আবাসিক হোটেলে থাকতেন। একপর্যায়ে পুলিশ কনস্টেবল আল আমিন শেখ ওই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্কের ভিডিও ধারণ করেন মুঠোফোনে। পরবর্তীতে ওই তরুণী স্ত্রী হিসেবে আল আমিনের বাড়ি যেতে চাইলে, আল আমিন শেখ জানায় কোনো বিয়ে হয়নি, ওটা ভুয়া ছিল।

আল আমিনের সঙ্গে শারীরিক সম্পর্ক চালিয়ে নেওয়ার প্রস্তাব দেয় এবং বিষয়গুলো কাউকে জানালে ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে বাগেরহাট আদালতে মামলা দায়ের করেন।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে কারাগারে প্রেরণ করেছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম