শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : বাগেরহাট

বাগেরহাটে অস্ত্র ও গুলি সহ পুলিশের উপর হামলাকারী নয়ন ডাকাত আটক


সোহেল বাবু - বাগেরহাট
DhakaReport24.com || 2023-02-19 22:30:30
বাগেরহাটে অস্ত্র ও গুলি সহ পুলিশের উপর হামলাকারী নয়ন ডাকাত আটক

বাগেরহাটে অস্ত্র ও গুলি সহ পুলিশের উপর হামলাকারী ৯ মামলার আসামী নয়ন কাজী ওরফে নয়ন ডাকাতকে আটক করেছে জেলা ডিবি পুলিশের একটি টিম।

 

আটককৃত নয়ন ডাকাত সদর উপজেলার মুক্ষাইট গ্রামের মৃতঃ মজিদ কাজীর ছেলে। বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেল এর সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম জানান গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে সদর উপজেলার মুক্ষাইট গ্রামে নিজ বাড়ি থেকে ১টি অস্ত্র, ১টি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলিসহ তাকে আটক করে ডিবি পুলিশ।

 

গ্রেফতারকৃত নয়ন কাজীর বিরুদ্ধে বিস্ফোরক, বিশেষ ক্ষমতা আইন, চুরি ও অস্ত্র মামলা সহ নয়টি মামলা চলমান রয়েছে।পাশাপাশি পুলিশের উপর একাধিক বার হামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।