বাগেরহাটের শরণখোলায় তেতুল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে দেলোয়ার তালুকদার (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের এ ঘটনা ঘটে। মেডিকেল অফিসার ডাঃ কেয়া মনি জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ঐ বৃদ্ধের মৃত্যু হয়েছে।
নিহত দেলোয়ার তালুকদার ঐ গ্রামের রাশেদ তালুকদারের পুত্র।
নিহত দেলোয়ার তালুকদার স্ত্রী রাজিয়া বেগম জানান, তার স্বামী বাড়ির একটি তেতুল গাছে তেতুল পাড়ার সময় পা পিছলে নীচে পড়ে যায়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার সকালে তার নামাজে জানাজা দক্ষিণ রাজাপুর গ্রামের নিজ বাড়িতে অনুষ্ঠিত হয় বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।।
ঢাকারিপোর্ট২৪.কম/হাদি/আরএএম