রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বাগেরহাট

শরণখোলা সরকারি কলেজে পিঠা উৎসব


নাজমুল ইসলাম - শরণখোলা, বাগেরহাট
DhakaReport24.com || 2023-02-11 13:39:45
শরণখোলা সরকারি কলেজে পিঠা উৎসব

বাঙালির পিঠাপুলির ঐতিহ্য ধরে রাখতে ব্যাতিক্রমি এক পিঠা উৎসবের আয়োজন করেছে বাগেরহাটের শরণখোলা সরকারি কলেজ। শনিবার (১১ ই ফেব্রুয়ারি) সকালে  কলেজ ক্যাম্পাসে ৩০টি স্টলে শোভিত হয় হরেক রকম পিঠা পায়েস এবং বিভিন্ন ধরনের ২৭ টি পিঠা ১টি হস্তশিল্প। এবং ১টি মেডিকেল ক্যাম্প ও ১টি রেস্তোরা। সকাল থেকে পুরো ক্যাম্পাস জুড়ে তৈরী হয় বাঙালি আবহ। ম ম গন্ধে ফুটে ওঠে বাঙালিয়ানা।
দুরদুরান্ত থেকে আসা মানুষের ঢল নামে এই পিঠা উৎসবে। জমজমাট বিক্রিও হয় স্টলগুলোতে। কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে পরিচালিত এই পিঠা আয়োজনে শত শত দর্শনার্থী ও ক্রেতার ভিড় সামলাতে হিমসিম খেতে হয় আয়োজকদের।


শনিবার  সকাল ১১টায়  পিঠা উৎসবের আনুষ্ঠানিক ভাবে  উদ্বোধন করেন শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরে আলম সিদ্দিকী। এসময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন,খোন্তাকাটা ইউনিয়নের  চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন প্রমুখ।