বাগেরহাটের চিতলমারীর ৭নং সন্তোষপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারী) বিকাল ৫ টায় বটতলা বাজারে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
এ সময় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাকির খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সত্যরঞ্জন মণ্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্তোষপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রসুল মাঝি। প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হরেন্দ্রনাথ শিকদার।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মল্লিক রেজাউল করিম, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হানিফ মল্লিক, আওয়ামী লীগ নেতা শহিদুল শেখ, জীবন কৃষ্ণ মণ্ডল, জগদিশ চন্দ্র মণ্ডল, শহীদ শিকদার, যুবলীগ নেতা রাসেল শেখ প্রমুখ।
ঢাকারিপোর্ট২৪.কম/এনা/আরএএম