বাগেরহাটের শরণখোলায় দিন দিন বেড়েই চলছে শীত। গত কয়েক দিন ধরে তাপমাত্রা ওঠানামা করায় শীতে দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ।(পাঁচশত) গরিব, অসহায় ও শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র উপহার দিয়ে তাদের মুখে হাসি ফুটিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।
সোমবার (৯ জানুয়ারি ) সকালে জেলার শরণখোলা উপজেলাধীন সাউথখালী ইউনিয়নের দক্ষিন তাফালবাড়ী বাইতুল ফালাহ জামে মসজিদে অরাজনৈতিক দাওয়াহ ও মানবিক সংগঠন আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ করেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের সোশ্যাল মিডিয়া অ্যাকটিভিস্ট সাব্বির জাদিদ , আস-সুন্নাহ ফাউন্ডেশনের শরণখোলার স্থানীয় প্রতিনিধি,শাইখ সাইফুল্লাহ প্রমুখ।

শীতবস্ত্র নিতে আসা বৃদ্ধ মোঃ হাসেম শেখ বলেন, আমরা গরিব মানুষ। শীতকাল এলে আমাদের অনেক কষ্ট হয়। আজ আস-সুন্নাহ ফাউন্ডেশন আমাদের শীতবস্ত্র দিল এতে আমরা অনেক খুশি। এই শীতবস্ত্র কনকনে শীতে অনেক উপকারে আসবে।
একই কথা বলেন কুলসুম বেগম। তিনি বলেন, আমাদের গরিবদের কেউ খোঁজখবর নেয় না। আজ অনেক দূর থেকে আসে একটি সংগঠন আমাদের শীতের কম্বল দিল। এতে আমার অনেক ভালো লাগছে। দোয়া করি আল্লাহ যেন তাদের মঙ্গল করেন।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের শরণখোলা স্থানীয় প্রতিনিধি শাইখ সাইফুল্লাহ বলেন, শরণখোলায় অনেক শীত অনুভূত হচ্ছে। শীতকালে গরিব ও নিম্ন আয়ের মানুষেরা অনেক কষ্টে জীবন যাপন করে। তাদের পাশে দাঁড়ানোর জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের কাছে অনেক কৃতজ্ঞ। সংগঠনের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের সোশ্যাল মিডিয়া অ্যাকটিভিস্ট মোঃ সাব্বির জাদিদ বলেন, আমি আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিনিধি হয়ে শরণখোলায় শীতবস্ত্র বিতরণ করার জন্য এসেছি। স্থানীয় প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে গরিব, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। তাদের মুখে হাসি ফোটানোর এমন উদ্যোগ অব্যাহত থাকবে।
ঢাকারিপোর্ট২৪.কম/এনা/আরএএম