রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বাগেরহাট

সুন্দরবনের শরণখোলায় জেলেদের মাঝে র‌্যাব-৬ এর শীতবস্ত্র বিতরণ


নাজমুল ইসলাম, শরণখোলা, বাগেরহাট প্রতিনিধিঃ
DhakaReport24.com || 2022-12-25 18:20:45
সুন্দরবনের শরণখোলায় জেলেদের মাঝে র‌্যাব-৬ এর শীতবস্ত্র বিতরণ

সুন্দরবনে বনদস্যুদের বিরুদ্ধে অভিযানে থাকা  র‌্যাব-৬ এর লং রেঞ্জ পেট্রোল দল রবিবার সকালে সুন্দরবনের শরণখোলায় জেলেদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। এসময় দস্যুতা নির্মুলের বিষয়ে র‌্যাবের অধিনায়ক প্রেস ব্রিফিং করেন।

রবিবার (২৫ ডিসেম্বর) সকালে “এলিট টাইগার্স” ট্রলারযোগে বিশেষ আভিযানিক দলটি সুন্দরবনের শরণখোলা রেঞ্জ সংলগ্ন লোকালয়ে এসে পৌছায়। র‌্যাব সদস্যরা উপস্থিত জেলেদের মাঝে কম্বল বিতরণ করেন। এসময় র‌্যাব-৬ এর অধিনায়ক লেঃ কর্ণেল মোসতাক আহম্মেদ, কোম্পানী কমান্ডার এসপি মোঃ বদরুদ্দোজা, স্কোয়াড কমান্ডার গোলাম রহমান ও আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। 

র‌্যাবের অধিনায়ক সাংবাদিকদের বলেন, ২০১৮ সালের ১ নভেম্বের প্রধানমন্ত্রী সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষনা করেন। ওই সময় দস্যুদের ৩২৬টি পরিবারকে সরকারের পক্ষ থেকে পুনর্বাসন করা হয়। সম্প্রতি নব্য দস্যুদলটি মাছ ধরা মৌসুমে দস্যুতা শুরু করলে তাদের নিশ্চিহ্ন করতে র‌্যাবও  তাড়াতাড়ি  কার্যক্রম শুরু করেছে। সুন্দরবন পুরোপুরি দস্যুমুক্ত না হওয়া পর্যন্ত র‌্যাবের এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে র‌্যাবের গোয়েন্দা শাখার একটি দল, ছদ্মবেশী একটি দল এবং লং রেঞ্জ পেট্রোল দল পৃথকভাবে কাজ করছে বলে র‌্যাবের অধিনায়ক জানিয়েছেন।

প্রসঙ্গত গত ১৫ ডিসেম্বর রাতে নয়ন বাহিনী নামের একটি নব্য বনদস্যুদল সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ভেড়ীর খাল ও হরমাল খাল এলাকা থেকে ১৫ জেলেকে মুক্তিপনের দাবীতে অপহরন করে। অপহরনের ৬ দিন পর মুক্তিপণ  দিয়ে দস্যুদের কবল থেকে অপহৃত জেলেরা ছাড়া পায়।

ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম