বাগেরহাটের শরণখোলায় ঝড়েপড়া শিশুদের জন্য নির্মিত ব্রিজ স্কুলে বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়েছে। কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর স্বপ্নের ঠিকানা প্রকল্পের ব্যাবস্থাপনায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বেলা ১০ টায় উপজেলার খুড়িয়াখালী গ্রামের ব্রিজ স্কুল মিলনায়তনে বিজয়ী শিক্ষার্থী এবং অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের মাঝে সাধারণ পুরুষ্কার বিতরণ করা হয়।
পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক ও সাংবাদিক নজরুল ইসলাম আকন, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ খলিলুর রহমান, প্রকল্পের সুপার ভাইজার মোঃ নুরুজ্জামান বাচ্চু, সাংবাদিক টিটু জোমাদ্দার,সাংবাদিক নাজমুল শেখ, শিক্ষক জাকারিয়া হোসেন।পরে প্রকল্পের পক্ষ থেকে ৪০ জন শিশুর মাঝে কম্বল বিতরণ করা হয় ।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম