শরণখোলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগ, নাগরিক ঐক্য পরিষদ, প্রাথমিক সহকারী শিক্ষক সমাজসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে র্যালি, শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
শরণখোলা উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯টায় র্যালি ও শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে শহীদ মিনার চত্বরে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জনাব নুর-ই আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন, শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আজমল হোসেন মুক্তা,শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন,স্মরণ সভায় আরো উপস্থিত ছিলেন,শরণখোলা থানার অফিসার ইনচার্জ ইকরাম হোসেন ,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেজবাহ উদ্দিন খোকন,এম ওয়াদুদ আকন,মোঃ হুমায়ন কবির,মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ খালেক খান, ডেপুটি কমান্ডার হেমায়েত উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন প্রমুখ।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম