সোমবার, নভেম্বর ৯, ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, নভেম্বর ৯, ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বাগেরহাট

চিতলমারীতে এনআরবিসি ব্যাংকের শাখা সম্প্রসারণ ও গ্রাহক সমাবেশ


চিতলমারী প্রতিনিধি
DhakaReport24.com || 2022-10-13 17:26:30
চিতলমারীতে এনআরবিসি ব্যাংকের শাখা সম্প্রসারণ ও গ্রাহক সমাবেশ

বাগেরহাটের চিতলমারীতে যুগোপযোগী ও সর্বাধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি নিয়ে এনআরবিসি ব্যাংকের হিজলা বাজার শাখার সম্প্রসারণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার বিকাল পাঁচটায় আনুষ্ঠানিক ভাবে হিজলা বাজার শাখার সম্প্রসারিত নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ডেপুটি ডিরেক্টর রিয়াদ হাসান সোয়েল। 

বিশেষ অতিথি ছিলেন, এনআরবিসি খুলনার জোনাল ম্যানেজার মোকলেছুর রহমান। গ্রাহক সমাবেশে বক্তব্য রাখেন, চিতলমারী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম শহিদুল ইসলাম, এনআরবিসি ব্যাংকের হিজলা বাজার শাখার ম্যানেজার আবু মুসা, বাগেরহাট উপ-শাখার ম্যানেজার সেলিম হোসেন, ফুলতলা উপ-শাখার ম্যানেজার সোহেল রানা, মোল্লাহাট উপ-শাখার ম্যানেজার মশিউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম