বাগেরহাটের চিতলমারীর শিবপুর ব্যাপারী পাড়া যুব সমাজের উদ্যোগে স্থানীয় প্রভাবশালী দুপক্ষের মধ্যে ১২ বছর ধরে চলে আসা বিরোধ মিমাংশা করা হয়েছে। বিরোধ মিমাংশার এই ঘটনাকে স্মরনীয় করে রাখতে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় স্থানীয় শিবপুর ব্যাপারী পাড়া যুব সমাজ ও মিলন স্মৃতি সংসদের সহযোগিতায় এক প্রীতিভোজের আয়োজন করা হয়।
এ সময় প্রীতিভোজে অংশ গ্রহন করেন থানা অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম কামরুজ্জামান, ওসি (তদন্ত) শেখ লিয়াকত আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ বেল্লাল হোসেন, শিবপুর ইউপি চেয়ারম্যান অলিউজ্জামান জুয়েল খলিফা, উপজেলা ছাত্রলীগ সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, সাংবাদিকসহ এলাকার দুই সহস্রাধিক ব্যক্তি ।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম আনোয়ার বাবু, সাবেক জাসাস কেন্দ্রীয় নেতা মঞ্জুর মোর্শেদ স্বপন, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ বাদশা আলম, আওয়ামী লীগ নেতা আসমত আলী, বিশিষ্ট ব্যবসায়ী শাহাদাৎ হোসেন, শেখ লিটন, শেখ বনি আমীনসহ স্থানীয় নের্তৃবৃন্দ।