সোমবার, নভেম্বর ৯, ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, নভেম্বর ৯, ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বাগেরহাট

কোস্টগার্ডের অভিযানে চোরাই ডিজেলসহ বোর্ড জব্দ


মোংলা প্রতিনিধি
DhakaReport24.com || 2022-09-14 21:11:00
কোস্টগার্ডের অভিযানে চোরাই ডিজেলসহ বোর্ড জব্দ

কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি বেইস মোংলা কর্তৃক অভিযানে বিপুল পরিমাণ চোরাই ডিজেলসহ একটি স্টীল বডি (নৌকা) জব্দ করা হয়েছে। 

বুধবার ১৪ই সেপ্টেম্বর রাত একটা পঁয়তাল্লিশ মিনিটে মোংলা উপকূলবর্তী এলাকা থেকে চোরাই ডিজেলের এই চালান জব্দ করা হয়।

আজ দুপুরে লেঃ কমান্ডার এম মামুনুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মাধ্যমে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে মোংলা উপকূলবর্তী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে  একটি ইঞ্জিন চালিত স্টীল বডি (নৌকা) থেকে আনুমানিক পাঁচ হাজার চারশ আশি লিটার চোরাই ডিজেলসহ জাহাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের প্রায় এক হাজার মিটার রশি জব্দ করা হয়। 

এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত চোরাই ডিজেল, রশি এবং স্টীল বডি (নৌকা) পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়। তবে এর সঙ্গে কেউ জড়িত রয়েছে কি না, তা খুঁজে পেতে অনুসন্ধান চালাচ্ছেন কোস্টগার্ডের সদস্যরা।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম