বাগেরহাটের চিতলমারীতে ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বালিকাদের হ্যাণ্ডবল ও দাবায় চ্যাম্পিয়ন হয়েছে চরবানিয়ারী মডেল উচ্চ বিদ্যালয়। এছাড়াও কাবাডিতে রানারআপ হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানটি।
শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেছা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিক্ষাবিদ পীযূষ কান্তি রায়, একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিক, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি অবনী মোহন বসু, সাধারণ সম্পাদক শোয়েল মোল্লা, চরবানিয়ারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্ষিতিশ চন্দ্র রায়, সহকারী প্রধান শিক্ষক রঞ্জন কুমার বাড়ৈসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষকবৃন্দ।
ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম