বাগেরহাটের মোল্লাহাটে রিজিক মিয়া চার দলিয় ফুটবল টুর্নামেন্ট -২০২২ এ মোল্লাহাট ফুটবল দল চ্যাম্পিয়ান হয়েছে। বড়বাড়িয়া ফুটবল দলকে টাইব্রেকারে ১-৩ গোলের ব্যাবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় মোল্লাহাট ফুটবল দল।
উপজেলা যুবলীগ নেতা ফজলে এলাহী লেবিন ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আশিকুল আলম তন্ময়’র উদ্যাগে উপজেলার কেআর কলেজ মাঠে বুধবার দিনব্যাপি এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
উক্ত টুর্নামেন্টের উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন, এসময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ, অধ্যক্ষ এল জাকির হোসেন, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও জৈষ্ঠ সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম, ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আব্দুল্লাহীল কাফি প্রমূখ। খেলা পরিচালানা করেন তুষার খান।
ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম