সোমবার, নভেম্বর ৯, ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, নভেম্বর ৯, ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বাগেরহাট

চিতলমারীতে শোকাবহ আগস্ট স্মরণে বই মেলা


বাগেরহাট প্রতিনিধি
DhakaReport24.com || 2022-08-17 21:22:00
চিতলমারীতে শোকাবহ আগস্ট স্মরণে বই মেলা

' শোক হোক শক্তি, বই হোক নিত্যসঙ্গী’—এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে এবছর প্রথম বারের মত বই মেলার আয়োজন করা হয়েছে। ১৫ আগস্ট  জাতীয় শোক দিবস ও চিতলমারীর সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জন নন্দিত নেতা অ্যাডভোকেট কালিদাস বড়ালের ২২ তম প্রয়াণ দিবস উপলক্ষে কালিদাস বড়াল স্মৃতি ডিগ্রি কলেজ ও দেশের শীর্ষ স্থানীয় জাতীয় দৈনিক কালের কণ্ঠ শুভসংঘ এর যৌথ উদ্যোগে কলেজ মিলনায়তনে এ বই মেলার আয়োজন করা হয়। ৫ দিন দিন ব্যাপী মেলায় সার্বিক সহযোগিতায় রয়েছে কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন 'সবুজ সাথি'র সদস্যরা। এছাড়াও মেলার অন্যতম একটি উদ্দেশ্য হলো  শিক্ষার্থীদের পাঠক প্রেমী ও লেখক মনা করে গড়ে তোলা। পাশা-পাশি মেলার আয়োজকদের পক্ষ থেকে শোকাবহ আগস্ট স্মরণে শিক্ষার্থীদের কাছ থেকে গল্প, কবিতা, ছড়া, রচনা লেখা প্রতিযোগিতাসহ বই পড়া ও প্রদর্শনের বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী ২০ আগস্ট প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেয়া হবে।

দৈনিক কালের কন্ঠ পত্রিকার স্থানীয় প্রতিনিধি ও লেখক কপিল ঘোষ জানান, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের বই মুখি করার জন্য এ উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ ও কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন সবুজ সাথি সার্বিক সহযোগিতা করছে।

এ ব্যাপারে কালিদাস বড়াল স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ স্বপন কুমার রায় জানান, আগস্ট শোকের মাস। এই শোকের মাসকে সামনে রেখে এই মহোতি উদ্যোগ গ্রহন করা হয়েছে। এ উদ্যোগের সাথে জড়িতদের তিনি ধন্যবাদ জানান।

ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম