রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য আমদানীকৃত কয়লার প্রথম চালান নিয়ে শুক্রবার (৫ আগস্ট) মোংলা বন্দরে আসে এমভি আকিজ হেরিটেজ নামক একটি বাণিজ্যিক জাহাজ। ৩৬ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দর চ্যানেলের হারবাড়িয়া ১১ নম্বরে নোঙ্গর করে জাহাজটি।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা জানান, বিশ্ব অর্থনৈকিত টালমাটাল পরিস্থিতিতে মোংলা বন্দরে জাহাজের আগমন স্বাভাবিক রয়েছে। নতুন নতুন পণ্যের জাহাজ ভিড়ছে মোংলা বন্দরে। তারই ধারাবাহিকতায় শুক্রবার মোংলা বন্দরে আসে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের ৩৬ হাজার মেট্রিক টন কয়লা এমভি আকিজ হেরিটেজ নামক একটি জাহাজ।
ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম