সোমবার, নভেম্বর ৯, ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, নভেম্বর ৯, ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বাগেরহাট

মোরেলগঞ্জে জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত


মোরেলগঞ্জ প্রতিনিধি
DhakaReport24.com || 2022-08-01 21:58:30
মোরেলগঞ্জে জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বাগেরহাটের  মোরেলগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে মোরেলগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১ আগষ্ট) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম। 

এ প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আমিরুল আলম মিলন। 

মোরেলগঞ্জ থানার ওসি মোঃ সাইদুর রহমান, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম , বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান বৃন্দ,  শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সাংবাদিকসহ অন্যান্য প্রতিনিধি। 

সভায় বঙ্গবন্ধুর জেষ্ঠ্যপুত্র শহীদ ক্যাপ্টেন  শেখ কামাল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী এবং বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। 

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম