সোমবার, নভেম্বর ৯, ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, নভেম্বর ৯, ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বাগেরহাট

মোড়েলগঞ্জে ৮০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার


মোড়েলগঞ্জ প্রতিনিধি
DhakaReport24.com || 2022-07-29 01:14:00
মোড়েলগঞ্জে ৮০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার

বাগেরহাটের মোড়েলগঞ্জে গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে বাগেরহাট  জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।শুক্রবার বিকেল ৬টার দিকে দোনা গ্রামের শহিদুল ফকিরের বাড়ির সামনে থেকে সবুজ শেখকে(২৭) হাতেনাতে   গ্রেফতার করে। সবুজের এক সহযোগী এসময় পালিয়ে যেতে সক্ষম হয়।
তার নিকট থেকে ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছেন ডিবি পুলিশ সদস্যরা। সবুজ পঞ্চকরণ ইউনিয়নের সোনাখালী গ্রামের শাহ আলম শেখের ছেলে। সে একজন পেশাদার  মাদক বিক্রেতা বলে মামলা সূত্রে জানা গেছে।
এ ঘটনায় ডিবি পুলিশের এসআই সৈয়দ জামারত আলী বাদি হয়ে দু'জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম