সোমবার, নভেম্বর ৯, ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, নভেম্বর ৯, ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বাগেরহাট

বাগেরহাটে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে আর্থিক অনুদান প্রদান


DhakaReport24.com || 2022-07-13 15:44:45
বাগেরহাটে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে আর্থিক অনুদান প্রদান

বাংলাদেশ প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২১-২০২২ অর্থবছরে সফট স্কিল প্রশিক্ষণার্থীদের মধ্যে পেশার মান উন্নয়নে এককালীন অনুদান ও সনদ বিতরন করা হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এসএম রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আজিজুর রহমান।

 শহর সমাজসেবা অফিসার মো: নাজমুছ সাকিব এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবেউপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোন্দকার মুহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ হাফিজ আল আসাদ,  সমাজ সেবা অধিদপ্তরের  সহকারী পরিচালক  গিয়াসউদ্দিন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান,

রিজিয়া পারভিন, শহর সমন্বয় পরিষদের সভাপতি কল্লোল সরকার জাতীয় সাংবাদিক সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ শওকত হোসেন, সাংগঠনিক সম্পাদক সোহাগ হাওলাদারসহ অন্যন্যরা উপস্তিত ছিলেন। উল্ল্যেখ্য বাগেরহাট পৌরশহরে কর্মরত ৫টি পেশা- কামার, কুমোর, নরসুন্দর, মুচিও বাশ, বেত শিল্পের  ৬০ জন প্রশিক্ষনার্থীর ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ শেষে  এদের মাঝে প্রত্যককে ১৮ হাজার করে সর্বমোট  দশ লক্ষ আশি হাজার টাকা  ও সনদ বিতরণ করা হয়।