সোমবার, নভেম্বর ৯, ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, নভেম্বর ৯, ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বাগেরহাট

ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে


DhakaReport24.com || 2022-07-10 09:43:30
ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে

বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে প্রতিবারের ন্যায় এবারও ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এ মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায় (রোববার ১০ জুলাই)। পৌনে ৮টায় দ্বিতীয় এবং সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়েছে সবশেষ জামাত।

বিশ্ব ঐতিহ্য এই মসজিদে ঈদুল আজহার প্রথম ও প্রধান জামাতে ইমামতি করেন বাগেরহাট আলিয়া (কামিল) মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ। দ্বিতীয় জামাতে ইমামতি করেন ষাটগম্বুজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা হেলাল উদ্দিন। তৃতীয় এবং সবশেষ জামাতে ইমামতি করেন বাগেরহাট শহরের সিঙ্গাইর জামে মসজিদের ইমাম মাওলানা মোজাহিদুল ইসলাম।

ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইট ষাটগম্বুজ মসজিদে ঈদের জামাতের মুসল্লিদের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর বিপুলসংখ্যক সদস্য নিয়োজিত ছিলেন। মুসল্লিরাও স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় করেছেন।

বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে ঈদের নামাজ আদায়ের জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছিল ‍বলে নিশ্চিত করেছেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমান। শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করেছেন জেলার অন্য মসজিদের মুসল্লিরাও। তিনি আরো জানান, সর্বোপরি বাগেরহাটের মানুষ শান্তিতে নামাজ আদায় করেছেন।