সোমবার, নভেম্বর ৯, ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, নভেম্বর ৯, ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বাগেরহাট

কিশোরী ধর্ষণ ও হত্যার অপরাধে যুবকের যাবজ্জীবন


DhakaReport24.com || 2022-05-16 22:39:00
কিশোরী ধর্ষণ ও হত্যার অপরাধে যুবকের যাবজ্জীবন

বাগেরহাটের চিতলমারীতে জাকিয়া (১২) নামের এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার অপরাধে কালিম শেখ (৩০) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সোমবার (১৬ মে) দুপুরে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোঃ এসএম সাইফুল ইসলাম আসামীর উপস্থিতিতে এই আদেশ দেন। 

একই সাথে আদালত আসামীকে এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন।

দন্ডাদেশ প্রাপ্ত কালিম শেখ চিতলমারী উপজেলার বড়বাড়িয়া মধ্যপাড়া গ্রামের ঠান্ডা শেখের ছেলে।

মামলা সূত্রে জানাযায়, ২০১২ সালের ১৮ মে বিকেলে জাকিয়াকে পাশ্ববর্তী কালিম শেখ তালশ্বাস খাওয়ার কথা বলে ডেকে নিয়ে যায়। পরে তাকে বড়বাড়িয়া মধ্যপাড়া এলাকার নাজির শেখের পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণের পরে শ্বাসরোধ করে হত্যা করে কালিম শেখ। পরের দিন ভোরে ওই পরিত্যক্ত ঘর থেকে জাকিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ১৯ মে রাতে জাকিয়ার বাবা আব্দুল কাদের বাদী হয়ে কালিমকে আসামী করে চিতলমারী থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই একরাম হোসেন একই বছর ৩০ সেপ্টেম্বর চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। পরে মামলার দীর্ঘ শুনানী ও স্বাক্ষীদের স্বাক্ষ্যগ্রহন শেষে আদালত কালিমকে যাবজ্জীবন কারাদন্ড ও অন্য তিনজনকে খালাস প্রদান করেন আদালত।

রাষ্ট্রপক্ষের কৌশুলী সিদ্দিকুর রহমান বলেন, আদালতের রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন। আদালতের আদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। অপরাধীদের জন্য এই রায় দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

ঢাকারিপোর্ট২৪.কম/এমআই/আরএএম