বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

ঘাস কাটতে গিয়ে লাশ হয়ে ফিরেন তরুণী


DhakaReport24.com || 2022-03-11 01:03:45
ঘাস কাটতে গিয়ে লাশ হয়ে ফিরেন তরুণী

চুয়াডাঙ্গা সদর উপজেলায় রহিমা খাতুন (৪৮) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রহিমা উপজেলার
কুতুবপুর গ্রামের মৃত আকাল আলীর মেয়ে। বৃহস্পতিবার দিনগত রাত ১২টার দিকে তার লাশটি উদ্ধার করা হয়।


কুতুবপুর ইউপি চেয়ারম্যান আলী আহম্মেদ হাসানুজ্জামান জানান, বৃহস্পতিবার সকালে প্রতিবেশি এক নারীর সঙ্গে মাঠে ঘাস কাটতে যান রহিমা খাতুন। প্রতিবেশি ওই নারী ফিরে আসলেও রহিমা খাতুন আর বাড়িতে ফিরেনি। রাতেও তিনি বাড়িতে না ফিরলে শুরু হয় খোঁজাখুঁজি। পরে ওই মাঠে কাঁচি হাতে বসা অবস্থায় তার লাশ দেখতে পায় গ্রামবাসী। রাতেই পুলিশ লাশ উদ্ধার করে।

চুয়াডাঙ্গা সদর থানার ইনচার্জ মোহাম্মদ মহসীন বলেন, ঘাস কাটা অবস্থায় মৃত্যু হয়েছে রহিমা খাতুনের। তার হাতে ঘাস ও কাঁচি ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হতে পারে। কোনো অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম