বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা : নিহত ১


ডেস্ক রিপোর্ট
DhakaReport24.com || 2022-03-06 14:36:15
খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা : নিহত ১

চুয়াডাঙ্গা দর্শনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে আবু সিদ্দিক (৫০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৫ মার্চ) রাতে দর্শনা পুরাতন বাজারে কাছে এ দুর্ঘটনা ঘটে। পরে পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে রাত ২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিদ্দিক দর্শনা পৌর এলাকার শ্যামপুর গ্রামের মাঝেরপাড়ার মৃত দাউদ মণ্ডলের ছেলে। তিনি দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেডের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

আবু সিদ্দীকের ছেলে আব্দুল্লাহ আল মামুন, বাবা রাতে জরুরি কাজে মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি কুড়ুলগাছি যাচ্ছিলেন। আমরা জানতে পারি দুর্ঘটনায় আহত হয়েছেন তিনি। পরে বাবাকে হাসপাতালে নিলে সেখানেই মৃত্যু হয়। সদর হাসপাতালে চিকিৎসক বলেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।