আজ রবিবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল চারটার সময় চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়।
তামাক, পানের বরজ, ভুট্টাও গমের ব্যাপক ক্ষতি হয়। এছাড়াও আমের মুকুল, লিচুর মুকুল বিনষ্ট হয়।
এক কৃষকের তাদের দুঃখের কথা বলতে যেয়ে বলেন বছরের শুরুতেই ডিজেলের দাম বৃদ্ধি এবং ফাগুনের শুরুতেই একের পর এক বৃষ্টি - শিলাবৃষ্টি যেন পিছু ছাড়ছে না কৃষকের। এক- একটি দুর্যোগ একেকটি স্বপ্ন চূর্ণ-বিচূর্ণ করে দিয়ে যাচ্ছে। এক একটি ফসল ওঠার সময় হয় আর এক বুক স্বপ্ন ও আশার জাল বুনতে থাকে। এ বছরে বৃষ্টিতে কৃষকের আমন ধানের ব্যাপক ক্ষতি হয়। কোন দিক থেকে যেন ভাগ্যে সহায়ক হচ্ছে না কৃষকের। সামনে যত দিন যাচ্ছে কৃষক তার দুর্দিন ছাড়া সুদিন যেন আর ফিরে আসছে না।
ঢাকারিপোর্ট২৪ডটকম/সাকা/আরএএম