বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

আলমডাঙ্গাতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন


আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
DhakaReport24.com || 2022-02-21 15:15:30
আলমডাঙ্গাতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি" একুশ মানে বাঙালির প্রেরণা, একুশ মানে বাঙ্গালীর উৎসাহ উদ্দীপনা,  এ জন্য আলমডাঙ্গা কেন্দ্রীয় শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারি ২০২২ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে শহীদ বেদীতে পুস্পমাল্য অর্পণ করেন আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার রনি আলম নুর, উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন, উপজেলা ভূমি অফিসার নাহিদা সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান খন্দকার সালমুন আহমেদ ডন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজান মিতু, আলমডাঙ্গা থানার পক্ষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামসহ থানার অনান্য কর্মকর্তাবৃন্দ। এরপর পুষ্প মাল্য অর্পণ করেন আলমডাঙ্গা পৌরসভার মেয়র হাসান কাদির গণুসহ পৌরসভার কাউন্সিলর ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়াও পুষ্পমাল্য অর্পণ করেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মতিউর রহমান ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় যুবলীগ-ছাত্রলীগ মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


ঢাকারিপোর্ট২৪/এসএম/আরএএম