বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় অস্ত্রের মুখে জিম্মি করে কোটি টাকার চুল ডাকাতি, গ্রেপ্তার ২


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2026-08-24
চুয়াডাঙ্গায় অস্ত্রের মুখে জিম্মি করে কোটি টাকার চুল ডাকাতি, গ্রেপ্তার ২

চুয়াডাঙ্গার দামুড়হুদা আঞ্চলিক মহাসড়কের কোষাঘাটা এলাকায় কোটি টাকার চুল ডাকাতি ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এরআগে রোববার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের বকুল হোসেনের ছেলে কাভার্ড ভ্যান চালক শহিদুল ইসলাম (৪৭) ও কানাইডাঙ্গা গ্রামের শুকুর আলীর ছেলে কারখানার ম্যানেজার সানোয়ার হোসেন সান্টু (৩৯)। 

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন জানান, চুল ডাকাতির ঘটনায় ব্যবসায়ী শহিদুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় ২ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার পুলিশি অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য, শনিবার দুপুরে চুয়াডাঙ্গা-দামুড়হুদা আঞ্চলিক মহাসড়কে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে একটি কাভার্ড ভ্যান থেকে কোটি টাকার চুল ডাকাতির ঘটনা ঘটে। 

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম