বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

দর্শনা সীমান্তে ১৩ কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2026-08-01
দর্শনা সীমান্তে ১৩ কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

চুয়াডাঙ্গা জেলার দর্শনা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) স্বর্ণসহ মো. রবিউল ইসলাম নামে একজনকে আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে প্রায় ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা মূল্যের ৬ কেজি ৯৬৮ গ্রাম ওজনের ৩৯ পিস স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ সময় স্বর্ণ পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই ব্যক্তিকে আটক করেছে বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন। আটক ব্যক্তি মো. রবিউল ইসলাম (৩৪) দর্শনা থানাধীন ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দা।

চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসানের কাছে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য আসে যে, দর্শনা পারকেষ্টপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে বিপুল পরিমাণ স্বর্ণ পাচার করা হবে। ওই তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল গোপনে সীমান্ত এলাকায় অবস্থান নেয়। শনিবার বিকেল আনুমানিক ৪লটা ২০ মিনিটে সীমান্ত পিলার ৭৮-এর দিকে মোটরসাইকেলে যাওয়ার সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে বিভিন্ন আকারের ৩৯ পিস স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ৬ কেজি ৯৬৮ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা।

আটক ব্যক্তির কাছ থেকে একটি ব্যবহৃত মোটরসাইকেল, একটি বাটন মোবাইল ফোন এবং নগদ ১৪০ টাকা জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি উদ্ধার হওয়া স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করছিলেন বলে স্বীকার করেছেন বলে বিজিবি জানিয়েছে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, আটক আসামি ও জব্দকৃত মোটরসাইকেল দর্শনা থানায় হস্তান্তর এবং উদ্ধারকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম