চুয়াডাঙ্গায় কবরস্থানের পাশ থেকে একটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার জান্নাতুল মাওলা কবরস্থানের পাশ থেকে ওই বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, সকালে পৌর এলাকার জান্নাতুল মওলা কবরস্থানের পাশে একটি বোমা সাদৃশ্য বস্তু দেখে পুলিশের খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বোমা সাদৃশ্য বস্তুটি উদ্ধার করে পুলিশ।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বোমা সাদৃশ্য বস্তুটি লাল ক্রস টেপ দিয়ে জড়ানো ছিল। সেটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম