বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

জীবননগরে আইন-শৃঙ্খলা, চোরাচালান ও নারী নির্যাতন প্রতিরোধে মাসিক সভা


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2026-06-24
জীবননগরে আইন-শৃঙ্খলা, চোরাচালান ও নারী নির্যাতন প্রতিরোধে মাসিক সভা

চুয়াডাঙ্গার জীবননগরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি, চোরাচালান প্রতিরোধ কমিটি, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি, উপজেলা ইনোভেশন কমিটি, আইসিটি কমিটি এবং নারীর প্রতি সহিংসতা ও যৌন নিপীড়নবিষয়ক অভিযোগ গ্রহণ সংক্রান্ত উপজেলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ, সন্ত্রাস ও নাশকতা দমন, সরকারি সেবায় তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।'

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম