বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

জীবননগরে আমির হামজার পরিবারের ওপর হামলা


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2026-06-01
জীবননগরে আমির হামজার পরিবারের ওপর হামলা

চুয়াডাঙ্গার জীবননগরে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার শ্যালক হাফেজ আবু বক্কর সিদ্দিক আহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার সন্ধ্যায় জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হাসাদাহ বাজারের মোস্তাক তার আত্মীয়-স্বজনদেরকে একটা ইজিবাইকে করে নিয়ে হাসাদাহ বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। মোস্তাকের বাড়ির বাড়ির সামনে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বহনকারী মাইক্রোবাসটি পৌঁছালে ওই  ইজিবাইকের সাথে ধাক্কা লাগে। এ সময় ইজিবাইকের চালক ও মাইক্রোবাসের চালকের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে 

সংসদ সদস্য মুফতি আমির হামজার শ্যালক হাফেজ আবু বক্কর সিদ্দিক মাইক্রোবাস থেকে নামলে মোস্তাকের শ্যালক রিমন তার মুখে একটা ঘুষি মেরে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহত আবু বক্কর সিদ্দিক অভিযোগ করে বলেন, একটি ইজিবাইকের সঙ্গে ধাক্কা লাগাকে কেন্দ্র করে আমাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এমপি আমির হামজার ওপর কোনো হামলার ঘটনা ঘটেনি। তার শ্যালকের সঙ্গে ইজিবাইকের ধাক্কা লাগাকে কেন্দ্র করে স্থানীয়দের তর্কবিতর্ক হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। 

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম