বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় আম কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2026-05-19
চুয়াডাঙ্গায় আম কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গা জেলা শহরের ফার্মপাড়ায় ঝড়-বৃষ্টির মধ্যে আম কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সাদ্দাম হোসেন (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) দিনগত রাত আনুমানিক ২টার দিকে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন সংলগ্ন বিএডিসি ফার্ম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাদ্দাম হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ার আলম হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে চুয়াডাঙ্গায় ঝড়-বৃষ্টি শুরু হলে সাদ্দাম হোসেন বাড়ির পাশের বিএডিসি ফার্মের ভেতরে আম কুড়াতে যান। এ সময় অন্ধকারের মধ্যে সেখানে থাকা একটি সচল বৈদ্যুতিক তারের সাথে অসাবধানতাবশত স্পর্শ লেগে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তারেক জুনায়েদ জানান, রাত আড়াইটার দিকে সাদ্দাম হোসেন নামের ওই যুবককে হাসপাতালে নিয়ে আসেন তার পরিবারের সদস্যরা। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।

এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের সরকারি মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম