বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

বহু মামলার পরোয়ানাভুক্ত চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2026-05-05
বহু মামলার পরোয়ানাভুক্ত চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

দর্শনা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বহু মামলার আসামি তারজীত ওরফে রাসেদকে (২৭) গ্রেফতার করেছে। সোমবার দিনগত রাতে তাকে গ্রেফতার করা হয়। চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী মো. রাশেদুজ্জামান তারজীত (২৭) ঈশ্বরচন্দ্রপুর গ্রামের বড় মসজিদ পাড়ার সানিরুল ইসলামের ছেলে।

পুলিশ জানিয়েছে, দর্শনা ঈশ্বরচন্দ্রপুর গ্রামের রাশেদুজ্জামান তারজীত ওরফে রাসেদের বিরুদ্ধে প্রায় ডজন খানেক মামলা রয়েছে। একাধীক মামলায় গ্রেফতারি পরোয়ানাভুত্ত। এলাকার ত্রাস। বেশ কিছুদিন ধরে সে আত্মগোপনে থাকলেও মাদককারবার চালিযে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নিদের্শ মোতাবেক তাকে গ্রেফতার করা হয়েছে। চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী মো. রাশেদুজ্জামান তারজীতের বিরুদ্ধে বিভিন্ন সময়ে দর্শনা থানায় একাধিক মাদক, বিস্ফোরক, মারামারি, পুলিশের কর্তব্যকাজে বাঁধাদানসহ আঘাত ও বাড়িতে অগ্নিসংযোগসহ বিভিন্ন গুরুতর অপরাধের মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক ও অপরাধ দমনে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনসাধারণকে যেকোনো অপরাধ সংক্রান্ত তথ্য পুলিশকে জানানোর জন্য পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম