বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

পরিবারের পুরুষ সদস্যদের কাজের চাপ কমাতে তেলের লাইনে নারীরা


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2026-04-18
পরিবারের পুরুষ সদস্যদের কাজের চাপ কমাতে তেলের লাইনে নারীরা

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। তেল নেওয়ার জন্য পাম্পে কেটে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা। তেল পাম্পে সারাদিন অবস্থান করার কারনে ব্যাহত হচ্ছে দিনের অন্যান্য কাজ। 

পুরুষদের কাজের চাপ কমাতে চুয়াডাঙ্গার জীবননগরে তেল পাম্পে মহিলাদের দীর্ঘ লাইন দেখা গেছে। উপজেলার সন্তোষপুরে অংগন ফিলিং স্টেশনে গিয়ে পুরুষদের পাশাপাশি মহিলাদের ডিজেল কার্ড ও তেলের বোতল হাতে করে অপেক্ষা করতে দেখা গেছে। পরিবারের পুরুষ সদস্যদের কাজের চাপ কমাতে তারা লাইনে দাঁড়িয়েছে বলে অনেকেই জানিয়েছেন। আকলিমা খাতুন নামের এক নারী বলেন, আমার স্বামী তেল নিতে আসলে পাম্পেই দিন পার হয়ে যায়।এতে ফসলের মাঠে অন্যান্য কাজ হয়না। যার কারনে আমার স্বামীকে কৃষি জমিতে কাজে পাঠিয়ে আমি সকাল থেকে লাইনে দাড়িয়ে আছি।ডিজেল তেল নিয়ে বাড়িতে ফিরবো। 

আসমা খাতুন নামের আরেক নারী বলেন, আমাদের কৃষি মালামাল বহনের জন্য পাওয়ারট্রলি রয়েছে।বাড়ির পুরুষ সদস্যরা তেল নিতে আসলে সেইদিন গাড়ির চাকা আর ঘুরে না। আয় রোজগার বন্ধ থাকে। তাই পুরুষদের কাজে পাঠিয়ে আমি নিজে এসে লাইনে দাড়িয়েছি।

সন্ধ্যা রানী নামের একজন বলেন, আমার বাড়িওয়ালা খুব অসুস্থ এই রোদ গরমে দীর্ঘক্ষণ লাইনে দাড়ালে আরও অসুস্থ হয়ে যাবে। তাই আমি নিজেই তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছি।

ফিলিং স্টেশনের ম্যানেজার আব্দুল হান্নান বলেন, অন্যান্য দিনের তুলনায় আজ পেট্রোলের লাইনে ভিড় কিছুটা কম। তবে ডিজেল নেওয়ার জন্য দীর্ঘ লাইন রয়েছে।পুরুষদের পাশাপাশি মহিলাদেরও লাইন রয়েছে। পাঁচজন পরুষকে তেল দেওয়ার পর নারীদের লাইন থেকে একজনকে তেল দেওয়া হচ্ছে। উপজেলার অন্যান্য পাম্প গুলোতেও নারীদের লাইন চোখে পড়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম