বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় তেলপাম্পে মারামারি-বিশৃঙ্খলা: তিন যুবকের জেল-জরিমানা


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2026-04-10
চুয়াডাঙ্গায় তেলপাম্পে মারামারি-বিশৃঙ্খলা: তিন যুবকের জেল-জরিমানা

চুয়াডাঙ্গায় তেল পাম্পে তেল নিতে এসে বিশৃঙ্খলা করার অপরাধে দু'জনকে ৫ দিনের জেল ও একজনকে ১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ তেল পাম্পে এ ঘটনা ঘটে। 

এ সময় তেল পাম্পে বিশৃঙ্খলা করার অভিযোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ডিঙ্গেদাহ গ্রামের জহুরুল ইসলামের ছেলে  আশরাফুল ইসলাম (২০) এবং আব্বাস উদ্দিনের ছেলে মারুফ বিল্লাহকে (২০) ৫ দিনের জেল প্রদান করা হয় এবং সাতগাড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে নাঈম ইসলামকে (২৯) ১ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, কয়েকজন যুবক সকালে চুয়াডাঙ্গা ডিঙ্গেদহ হাইওয়ে ফিলিং স্টেশনে তেল নিতে আসেন। এ সময় তারা পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টি করলে পুলিশ তাদেরকে আটক করে। পরে ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালত বসিয়ে দু'জনকে পাঁচ দিন করে কারাদণ্ড ও একজনকে জরিমানা করে। দুপুরে সাজা প্রাপ্তদের চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহাদ চৌধুরী।'

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম