বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

দামুড়হুদায় ভোক্তা অধিকারের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2026-03-01
দামুড়হুদায় ভোক্তা অধিকারের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গার দামুড়হুদায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযান চালিয়েছেন। অভিযানে এক প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন। 

অভিযান সূত্রে জানা গেছে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান রোববার চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মোস্তফাপুর ও দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ১ পর্যন্ত তদারকিমূলক অভিযান পরিচালনা করেন।

এ সময় অন্য প্রতিষ্ঠানের পণ্য নিজ নামে প্যাকেটজাত করা এবং শিশু খাদ্যে ব্যবহৃত ফ্লেভারে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ তারিখসহ অন্যনান্য তথ্য না থাকার কারণে মেসার্স সিপি ফুড প্রোডাক্টকের স্বত্বাধিকারী মো. মফিজুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ও ৪৪ ধারায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয় এবং দ্রুততম সময়ে সমস্যাগুলো সমাধানপূর্বক কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

এছাড়া পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় পণ্য, হোটেল, ওষুধ, মুদি দোকান তদারকি করা হয়। এসময় মান সম্মত পণ্য বিক্রি,  মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য, ওষুধ বিক্রি না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও  জেলা পুলিশের একটা টীম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম