বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

আলমডাঙ্গায় দুটি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা


DhakaReport24.com || 2022-02-15 20:35:30
আলমডাঙ্গায় দুটি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা

আজ মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসমানখালী বাজারের দুটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাঃ সজল আহাম্মেদ।

এ সময় নিয়মিত বাজার অভিযানের অংশ হিসেবে আসমানখালী বাজারে আবেদিন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফ্রী স্যাম্পল রাখার কারণে ১০হাজার টাকা এবং বিশ্বাস  ফুড'স এ মেয়াদোত্তীর্ণ কমল পানীয় রাখায় দুই হাজার টাকা জরিমানা করেন।

এছাড়াও তিনি ভক্তদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক অপরাধ ও দণ্ড বিষয়ক লিফলেট প্রদান করেন। এ সময় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন এবং পরবর্তীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।