বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় পুকুরের পানিতে ভাসা অবস্থায় নবজাতকের মরদেহ উদ্ধার


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2026-02-19
চুয়াডাঙ্গায় পুকুরের পানিতে ভাসা অবস্থায় নবজাতকের মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা সদরে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় নবজাতকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। মরদেহটি স্থানীয়রা উদ্ধারের পর মাটি চাপা দিয়েছে। বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছিপাড়ার একটি পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি পাড়ার স্থানীয়রা সাঈদের পুকুরে একটি নবজাতকের মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয়রা উদ্ধার করে মাটি চাপা দেয়। নবজাতকের মরদেহটি কোথা থেকে আসলো সেটি অনুসন্ধান করা হচ্ছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম