বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় রেললাইন থেকে যুবকের মরদেহ উদ্ধার


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2026-01-12
চুয়াডাঙ্গায় রেললাইন থেকে যুবকের মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গায় রেল লাইন থেকে আসিফ (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। আসিফ চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলাম পাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে।

সোমবার দুপুরে সদর উপজেলার নিলমনিগঞ্জ রেল স্টেশনের অদুরে রেললাইন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, রেলওয়ে পুলিশ এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে নিলমনিগঞ্জ স্টেশনের কাছে থেকে আসিফ নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে। তার গায়ে আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে রাজশাহীগামী যেকোনো ট্রেনের ধাক্কায় সে মারা গেছে। তবে, ঠিক কি কারণে সে মারা গেছে সে বিষয়ে রেলওয়ে পুলিশকে সাথে নিয়ে বিষয়টি তদন্ত চলছে। মরদেহের ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রেলওয়ে পুলিশ বাদী হয়ে মামলা একটি করেছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম