বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

দর্শনা সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৪ ভারতীয় নাগরিককে পুশইন


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2025-12-27
দর্শনা সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৪ ভারতীয় নাগরিককে পুশইন

চুয়াডাঙ্গার দর্শনা নীমতলা সীমান্ত এলাকা দিয়ে ১৪ ভারতীয় নাগরিককে রাতের আঁধারে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার দিনগত রাতের যেকোন সময় এদের সীমান্তে জড়ো করে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। এরপর এরা সীমান্ত থেকে চার কিলোমিটার পায়ে হেটে এসে দর্শনা বাসস্ট্যান্ড টার্মিনালে আশ্রয় নেয়। এরা সবাই এক পরিবারের। এদের মধ্যে পুরুষ ৫ জন, নারী ৬ জন, শিশু ৪ জন রয়েছে। এরা সবাই হিন্দি ভাষাভাষী। 

পুশইন হওয়া ব্যক্তিরা জানায়, তারা সবাই মুসলিম এবং ভারতের উড়িষ্যার নাগরিক। সেখানে তাদের বাড়িঘর আছে। ভারতীয় পুলিশ তাদের বাংলাদেশী অপবাদ দিয়ে ধরে জেলে পাঠায়। এ সময় তাদের আধার কার্ড, রেশন কার্ড কেড়ে নেয়া হয়। এরপর উড়িষ্যার জেলে ছিল একমাস পাঁচদিন। সেখান থেকে দু'দিন আগে কলকাতায় নিয়ে আসে। তারপর নদীয়া জেলার গেঁদে সীমান্ত এনে কাঁটাতারের বেড়ার গেট খুলে রাতে বাংলাদেশে ঢুকিয়ে দেয়।

শুক্রবার রাত দশটার দিকে এদের দর্শনা বাসস্ট্যান্ডে স্থানীয়রা শীতের পোশাক ও খাবার দিয়ে সহযোগিতা করে একটি দোকানের সামনে রাখে। খবর পেয়ে দর্শনা থানা পুলিশ ও বিজিবির সদস্যরা এসে তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা হাসপাতালে নেয়। 

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, এদের অনেকেই অসুস্থ। হাসপাতালে নিয়ে আগে চিকিৎসা করানো হবে। তারপর ডিসি-ইউএনও স্যারের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম