বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

জীবননগরে এক কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2025-10-22
জীবননগরে এক কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

চুয়াডাঙ্গার জীবননগরে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ দু'মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের মৃত রমজান আলীর ছেলে মো. তুহিন আহমেদ (২৭) এবং একই গ্রামের আব্দুল মজিদের ছেলে মো. সজিব (২৫)। 

পুলিশ জানায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবার সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. তোরগুল হাসান সোহাগ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মঙ্গলবার দিনগত রাত ১০ টার সময় জীবননগর উপজেলার লক্ষীপুর ব্রীজের উপর হতে মো. তুহিন আহমেদ ও মো. সজিবকে গ্রেফতার করে।

পরে তাদের হেফাজত হতে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী‌‌‌দ্বয়ের বিরুদ্ধে জীবননগর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম