বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2025-10-11
চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

চুয়াডাঙ্গা সদরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে একজন। শনিবার দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুর বিজিবি হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহফুজুর রহমান চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামের হাজী পাড়ার ইউসুফ আলীর ছেলে। আহত হয়েছে একই এলাকার শাহিন শেখের ছেলে তুহিন।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, মাহফুজুর রহমান ও তুহিন দুই বন্ধ মিলে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি থেকে দর্শনায় যাচ্ছিল আরেক বন্ধুর বিয়ের দাওয়াতে। পথিমধ্যে চুয়াডাঙ্গা জাফরপুর বিজিবি হাসপাতালের সামনে পৌঁছালে বরিশাল থেকে চুয়াডাঙ্গাগামী দ্রুত গতির একটি বাসের সাথে ধাক্কা লাগে। ঘটনাস্থলায় মাহফুজুর রহমানের মৃত্যু হয়। অন্য আরোহীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরো জানান, আইনগত প্রক্রিয়া শেষ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম