বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

জীবননগরে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2025-10-09
জীবননগরে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চুয়াডাঙ্গার জীবননগরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযান চালিয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে দেড়টা পর্যন্ত জীবননগর উপজেলার জীবননগর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পরিচালিত অভিযানে বীজ, কীটনাশক ও মুদি দোকান তদারকি করা হয়। এ সময় বীজের প্যাকেট আমদানীকারকের তথ্য, মূল্য ও বীজ সম্পর্কিত অন্যান্য প্রয়োজনীয় তথ্য না থাকায় জন্য ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারা অনুসারে মেসার্স শীলা বীজ ভান্ডারকে ২৫ হাজার টাকা ও মেসার্স গ্রীন লাইফ সীডসকে ৫ হাজার টাকা এবং সারের দাম বেশি রাখায় ৪০ ধারা অনুসারে মেসার্স এ্যানি এন্টারপ্রাইজকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় সংশ্লিষ্ট মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্য পণ্য ক্রয়-বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য/ঔষধ/বীজ বিক্রি না করার জন্য নির্দেশ দেওয়া হয়।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা জ়েলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের বহিরাঙ্গন কর্মকর্তা সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম