বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় ঋণের বোঝা সইতে না পেরে আত্মহত্যা


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2025-09-21
চুয়াডাঙ্গায় ঋণের বোঝা সইতে না পেরে আত্মহত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ঋণের বোঝা সইতে না পেরে শামীমুর রহমান (৫০) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। রোববার ভোর আনুমানিক ৫টার দিকে নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে। সে চুয়াডাঙ্গা সদরের পৌরসভা পাড়ার মৃত জান মোহাম্মদের ছেলে। 

পারিবারিক সূত্রে জানা গেছে, শামীমুর রহমান বেশ কয়েকটি এনজিও থেকে ঋণ নিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছিল। ঋণ পরিশোধ না করতে পেরে রোববার ভোরে নিজ বাড়ির শোবার ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। বিষয়টি পরিবারের লোকজন বুঝতে পেরে তাকে উদ্ধার করার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। 

নিহতের স্ত্রীর ভাই মসলেম উদ্দিন বলেন, শামীমুর রহমান বিয়ের পর থেকে দামুড়হুদায় বসবাস করতো। আমরা তাদেরকে জমি দিয়ে বসবাস করার ব্যবস্থা করে দিয়েছে। কয়েকটি এনজিও থেকে ঋণ নিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছিল। সে কারণে আত্মহত্যার চেষ্টা করে। গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এর কিছু সময় পর সে মারা যায়। 

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো হুমায়ুন কবির বলেন, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম