বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

জীবননগর থানা পুলিশের বিশেষ অভিযান: ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2025-09-16
জীবননগর থানা পুলিশের বিশেষ অভিযান: ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার

বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৬ আসামিকে গ্রেফতার করেছে জীবননগর থানা পুলিশ। সোমবার দিনগত রাতে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি হতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- গঙ্গাদাসপুর গ্রামের মেহেদী হাসান টিপুর ছেলে জুনায়েদ হোসেন জনি (২৬), কাশীপুর গ্রামের কামালের ছেলে বিপ্লব (৩০), মোশারেফ মিয়ার স্ত্রী সাহিদা খাতুন (৫২), কুলতলা গ্রামের জিয়ারুল সরদারের স্ত্রী শাকিলা আক্তার পাখি (৪৪), আনারুল সরদারের স্ত্রী শিউলী খাতুন (৩৭) এবং তুহিন ইসলামের স্ত্রী জেসমিন আক্তার (৩৮)। 

জীবননগর থানার ওসি মো. মামুন হোসেন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃত আসামিদের পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম