বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

দামুড়হুদায় ভোক্তা অধিকারের অভিযান: এক প্রতিষ্ঠানকে জরিমানা ৫০ হাজার


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2025-09-14
দামুড়হুদায় ভোক্তা অধিকারের অভিযান: এক প্রতিষ্ঠানকে জরিমানা ৫০ হাজার

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান দামুড়হুদা উপজেলার আটকবর এলাকায় অভিযান চালিয়েছেন। রোববার সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন। 

সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, রোববার পরিচালিত অভিযানে সার, বীজ ও কীটনাশক তদারকি করা হয়। এ সময় মূল্যতালিকা প্রদর্শন না করা, ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ না করা ও বেশি দামে সার বিক্রি করা এবং নিয়ম বহির্ভূত সার সংরক্ষণ করার কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮, ৪০ ও ৪৫ ধারায় মেসার্স শিশির ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. শহিদুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় সরকার নির্ধারিত দামে সার ক্রয়-বিক্রয়, যথাযথভাবে রেজিস্ট্রার সংরক্ষণ করার নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানে সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও নাটুূহদ পুলিশ ক্যাম্পের একটা টীম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম