বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

জীবননগর থানা পুলিশের অভিযানে মোটরসাইকেল ও ফেনসিডিলসহ গ্রেফতার ৩


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2025-08-26
জীবননগর থানা পুলিশের অভিযানে মোটরসাইকেল ও ফেনসিডিলসহ গ্রেফতার ৩

জীবননগরে ৯ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) আনুমানিক বিকাল সাড়ে ৫ টার দিকে জীবননগর পৌর শহরের থানা মোড় থেকে ৯ বোতল ফেনসিডিল, পালসার মোটরসাইকেলসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন সীমান্ত ইউনিয়নের শাখারিয়া গ্রামের মৃত মজিদ মন্ডলের ছেলে ও সাত নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি মাহাবুল হোসেন (৩৬), আইয়ুব আলীর ছেলে মইরোদ্দি (৩৭) এবং ইসরাফিলের ছেলে রিকাত আলী ( ৫২)।

জানা গেছে, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেনের নেতৃত্বে এস আই রাসেল , এএসআই জসিম ও সঙ্গীও ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর পৌর শহরের থানা মোড়ে মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানে মোটরসাইকেলের সিটের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৯ বোতল ফেনসিডিল, একটি পালসার মোটরসাইকেলসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর শহরের থানা মোড়ে মাদকবিরোধী একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৯ বোতল ফেনসিডিল, একটি পালসার মোটরসাইকেলসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম