বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

জীবননগরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2025-08-18
জীবননগরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

চুয়াডাঙ্গার জীবননগরে জাতীয় মৎস্য সপ্তাহ নানা আয়োজনে উদযাপিত হয়েছে। সোমবার সকাল ১০ট টার সময় জীবননগর উপজেলা পরিষদ প্রাঙ্গণের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমীন হোসেন। এবারের প্রতিপাদ্য “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি।”

উদ্বোধনী অনুষ্ঠানের পর র‍্যালি, আলোচনা সভা ও মৎস্য চাষিদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জুয়েল শেখ। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন মোড়ল। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার।

সভায় সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জুয়েল শেখ জানান, জীবননগরে বর্তমানে ৯৮৬ জন নিবন্ধিত মৎস্যচাষি রয়েছেন। এখানে মারুফদহ বাওড়কে অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। এ ছাড়া উপজেলার বিভিন্ন স্থানে মাছের আড়ত ও বাজার রয়েছে। যেখানে স্থানীয় চাষিদের উৎপাদিত মাছ সরবরাহ করা হয়। তিনি আরও বলেন, মৎস্যচাষিদের নিয়মিত পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম