বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ দুই চাঁদাবাজ আটক


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2025-08-05
চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ দুই চাঁদাবাজ আটক

চুয়াডাঙ্গায় সেনাবাহিনী অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা পৌর এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুই জন চাঁদাবাজকে গ্রেফতার করেছে। 

মঙ্গলবার সকাল ৬ টার সময় ক্যাপ্টেন মঞ্জুরুল রহমান মাসফির নেতৃত্বে  চুয়াডাঙ্গা পৌর সভার কলোনী পাড়ায়  মঞ্জু হোসেনের বাড়িতে সেনাবাহিনী এবং পুলিশ যৌথ অভিযান চালিয়ে ৫ টি রামদা, ১ টি চাপাতি, ২ টি অ্যান্ড্রয়েড ফোন ও ১ টি বাটন ফোনসহ দু'জনকে আটক করেন।

আটককৃত আসামিরা হলেন, চুয়াডাঙ্গা পৌর সভার কলোনী পাড়ার মৃত বাবর আলীর ছেলে মো. মঞ্জু হোসেন (৫২) এবং একই এলাকার সেলিম হোসেনের ছেলে মো. রাতুল (২২)

ক্যাপ্টেন মঞ্জুরুল রহমান মাসফি বলেন,দেশের বর্তমান প্রেক্ষাপটে জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং আইন-বহির্ভূত কর্মকাণ্ড প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। তিনি আরো বলেন, আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। যেকোন ধরনের অপরাধমূলক কার্যক্রমের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃংখলা বাহিনীকে অবহিত করার জন্য সর্বসাধারণকে অনুরোধ করেন।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম