বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

জীবননগরে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2025-07-24
জীবননগরে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ইউএসের তৈরী একটি পিস্তল, একটি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

বৃহস্পতিবার সকাল পৌনে ৬ টার সময় জীবননগর উপজেলার গোয়াল পাড়া গ্রামের মো. জাকা মোল্লার ইটভাটার পাশ থেকে মালিকবিহীন অবস্থায় এগুলো উদ্ধার করা হয়। 

বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বৃহস্পতিবার দুপুর সোয়া ১২ টার সময় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধীন নতুনপাড়া বিওপির একটি বিশেষ টহল দল গোয়ালপাড়া সীমান্তের ৬৪ নং মেইন পিলার এবং ৪ নং সাব পিলার হতে থেকে ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া গ্রামের মো. জাকা মোল্লার ইটভাটার পাশে অভিযান চালায়। এ সময় মালিক বিহীন অবস্থায় ইউএসের তৈরী ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন এবং ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগজিন এবং গুলি জীবননগর থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম