বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

জীবননগরে অবৈধভাবে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2025-07-19
 জীবননগরে অবৈধভাবে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে হাসানুজ্জামান (২১) এবং হাবিবুর রহমান ( ৫০) নামে দুই ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে জীবননগর উপজেলার রায়পুর বাজার এলাকায় অভিযান চালিয়ে জীবননগর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা এ জরিমানা করেন।

আদালত সূত্রে জানা গেছে, জীবননগর উপজেলার রায়পুর বাজার এলাকায় কোনো ধরনের ইজারা ছাড়াই ড্রেজিং মেশিন দিয়ে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। শনিবার বিকেলে সহকারী কমিশনার সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনার নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ঘটনাস্থলে কৃষ্ণপুর গ্রামের মাসুম বিল্লার ছেলে হাসানুজ্জামান ও মোসলেম আলীর ছেলে হাবিবুর রহমানকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে ভ্রাম্যমাণ আদালতে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। 

সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা বলেন, এলাকায় বিলের উপরিভাগ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০২৩ এর ৭ ধারা অনুযায়ী পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। প্রশাসনের এ ধরনের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম